১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
ঙ. কল্যাণমূলক
কল্যাণকামিতা ইসলামী মিডিয়ার অন্যতম বৈশিষ্ট্য। কল্যাণ প্রত্যেক জ্ঞানীর উদ্দেশ্য। মানুষের কল্যাণ সাধন ইসলামী উম্মাহর এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মহান আল্লাহ্ বলেন,
﴿كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ﴾ [ ال عمران : ١١٠ ]
‘‘তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য যাদের বের করা হয়েছে; তোমরা সৎকাজের নির্দেশ দিবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহ্র উপর ঈমান আনবে। [.সূরা আলে-ইমরান : ১১০।]’’
অতএব, ইসলামী উম্মাহ সৎকাজের আদেশ দানকারী অসৎকাজে নিষেধকারী, মানুষের কল্যাণকামী। তাদের মিডিয়াও মানুষের জন্য কল্যাণকর। আর এ কল্যাণ মিডিয়াকে সঠিক পথে ধাবিত করে যা তাদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করতে সহায়তা করে। [.ড. সাঈদ ইবন্ আলী ইবন্ সাবিত, প্রাগুক্ত, পৃ. ১৮০।]
ইসলামী মিডিয়া যে কল্যাণ সাধন করে তা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে গ্রহণ করেছে। আর তিনি ছিলেন দয়ার জীবন্ত প্রতীক। তিনি মানুষের জন্য কল্যাণকে ভালবাসতেন এবং তাদের হেদায়াতের জন্য উৎসাহ যোগাতেন। মহান আল্লাহ্ তাঁর গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন,
﴿ لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ ١٢٨ ﴾ [ التوبة : ١٢٨ ]
‘‘অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক। তিনি তোমাদের মংগলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।’’ [.সূরা তাওবা : ১২৮।]
মানুষের সমস্যা সমাধানে এবং আল্লাহ্র ইবাদত বাস্তবায়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর সাহাবীগণ, তাবেঈগণ, সালফে সালেহীন, দা‘ঈগণ ও সংস্কারক প্রত্যেকে নিজেদের ব্রত করেছেন। ইমাম ইবন্ তাইমিয়্যা, শাইখ মুহাম্মদ ইবন আব্দুল ওহাব প্রমূখ সংস্কারক তাদের অন্যতম। পরবর্তীতে তাদের পথ ধরে অদ্যাবধি এ মহতি কাজে ব্যক্তি, সংস্থা, রাষ্ট্র পর্যন্ত ব্যপ্ত রয়েছে। এ প্রসঙ্গে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদীস প্রণিধানযোগ্য। তিনি বলেছেন,
«لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ»
‘‘কিয়ামত অবধি আমার উম্মতের একটি দল বিজয়ী থাকবে সত্যের উপর।’’ [.বুখারী, আল-জামেউস সাহীহ, হাদীস নং ৭৩১১।]