১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
তিন. প্রশিক্ষণ
প্রত্যেক মানব সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর তাদের বাবা হয়ত তাদের ইয়াহূদী বানায় অথবা খ্রিষ্টান বানায় অথবা অগ্নি উপাসক বানায়। এক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব সর্বাধিক। একজন নিষ্পাপ শিশুকে যদি যথাযথভাবে প্রশিক্ষিত করে গড়ে তোলা যায়, তবেই সে সত্যিকারের মানুষে রূপান্তরিত হবে।
প্রশিক্ষণ দানের ক্ষেত্রে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজ সকলকে একসঙ্গে প্রশিক্ষণ দিতে পারে একমাত্র মিডিয়া। প্রশিক্ষনের জন্য প্রয়োজন হয় অভিজ্ঞতা, জ্ঞান ও মানুষের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে অবগত হওয়া। অনুরূপভাবে মানুষের ভালবাসা, সম্প্রীতি ও সুহৃদয়তাসহ প্রশিক্ষণের ক্ষেত্রে একটা মডেল উপস্থাপিত হওয়ার কৌশল সম্পর্কেও জানা আবশ্যক। এছাড়া মানুষের বিভিন্ন আকীদা, বিশ্বাস, জীবন-যাপনের ভিন্নতা সম্পর্কেও জ্ঞান লাভ করতে হয়। মিডিয়ার কাজ হলো এতদসম্পর্কে অল্প-বিস্তর ধারণা মানুষকে প্রদান করা।
আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষক হিসেবে মহান দায়িত্ব নিয়ে এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এ সম্পর্কে কুরআনে এসেছে-
﴿هُوَ ٱلَّذِي بَعَثَ فِي ٱلۡأُمِّيِّۧنَ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٖ٢﴾ [ الجمعة :٢]
‘‘তিনিই উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তাঁর আয়াতসমূহ; তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমত; যদিও ইতোপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে।’’ [.সূরা জুমু‘আ : ২।]