১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
চ. সার্বজনীন
ইসলাম সার্বজনীন এক স্বভাব ধর্ম। এটি কোন নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, ভূ-খণ্ড ও দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আদেশ, নিষেধ, নির্দেশনা সবই সার্বজনীন। কেননা ইসলাম সকল মানুষের জীবন ব্যবস্থা বা দীন। বিধায় ইসলামী মিডিয়াও বিশ্বের সকল মানুষকে অন্তর্ভুক্ত করে।
অতএব, দীনের নির্দেশনা ও দীনের প্রচারের ক্ষেত্রে সরাসরি বক্তব্য, সভা অথবা সংলাপ অথবা লেখনী যা-ই হোক না কেন তা বিশ্বের সবাইকে শামিল করে।
মানব জীবনের বিভিন্ন দিক ও বিভাগ সম্পর্কে বিশদ বিবরণ ও সুষ্ঠু সমাধান একমাত্র ইসলামেই রয়েছে। ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল বিষয়ের দিক-নির্দেশনা দিয়েছে। ফলে ইসলামী মিডিয়াও এসব বিষয়ে প্রচারণা চালিয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই মিশন নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাঁর প্রেরণ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন,
﴿وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٢٨ ﴾ [ سبا : ٢٨ ]
‘‘আর আমরা তো আপনাকে সমগ্র মানুষের জন্যই সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না।’’ [.সূরা সাবা : ২৮।]
অতএব ইসলামী মিডিয়া বিশ্বের সকল মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে। কেননা এ উম্মাহ হল উমাতুত্ দা‘ওয়াহ। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, গোমরাহী থেকে হেদায়াতের দিকে, দূর্ভাগ্য থেকে সৌভাগ্যের দিকে বিভিন্ন হিকমতপূর্ণ পদ্ধতি ও মাধ্যম অনুসরণ করে দা‘ওয়াত দেওয়া ইসলামী মিডিয়ার অন্যতম কর্তব্য। আর এ মিডিয়া জাতি, গোত্র, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে অন্তর্ভুক্ত করে। [.ড. সাইয়্যেদ আস্-সাদাতী, আল্-ইলামুল ইসলামী আল্-আহদাফ ওয়াল ওসায়েল, রিয়াদ : আলামুল কুতুব, ১৪১২ হি., পৃ. ৭৫।]
শুধু তাই নয়, এটি মুসলিম সমাজ ও বিশ্বসমাজকে নেতিবাচক চিন্তা ও বাতিল আকীদাহ-বিশ্বাস হতে রক্ষা করে। খারাপ ও অশ্লীলতা প্রসার করে না। যদিও আজকাল আমরা যেসব মহাকাশ চ্যানেল পাই তার অধিকাংশই খারাপ চিন্তা, অশ্লীলকর্ম ও আকীদা-বিশ্বাস ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী মিডিয়া জাতিকে সামগ্রিকভাবে ধ্বংসের করাল গ্রাস হতে মুক্ত রাখে।