hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

সাত. মুসলিমগণের মাঝে ঐক্যসূত্র বন্ধন

মুসলিম এক শ্রেষ্ঠ উম্মাহ। এদের আল্লাহ এক, রাসূল এক, আসমানী গ্রন্থ একটি, সে হিসেবে দীনের নাম ইসলাম। মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকওয়া। দেশ থেকে দেশান্তরে মুসলিমগণ বিভিন্ন গোত্রে বিভক্ত থাকলেও তাদের ভাষা ভিন্ন ভিন্ন হলেও মূলসূত্রে তাদের মাঝে ঐক্য বন্ধন স্থাপনে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহান আল্লাহ্‌ বলেন,

﴿ وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا ١٠٣ ﴾ [ ال عمران : ١٠٣ ]

‘‘আর তোমরা সকলে আল্লাহ্‌র রশি দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ স্মরণ কর, তোমরা ছিলে পরস্পর শত্রু অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে।’’ [.সূরা আলে-ইমরান : ১০৩।]