১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
সাত. আখেরাতের জীবন ও তার সফলতা সম্পর্কে জ্ঞান প্রদান
ইসলামী মিডিয়ার অন্যতম উদ্দেশ্য হলো দুনিয়া ও আখিরাতে মানুষের কল্যাণ সাধন। মিডিয়া দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য কাজ করে। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। স্থায়ী নিবাসের জন্য মানুষ যা কল্যাণকর তা-ই এ ক্ষণস্থায়ী জীবনে অর্জন করবে। কেননা দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত্র। ফলে ইসলামী মিডিয়া মানুষকে পরকালীন জীবনে সফল হওয়ার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে প্রচার-প্রোপাগান্ডা চালাতে পারে। এছাড়া মৃত্যুর পরের প্রতিটি মঞ্জিলে যেসব জবাবদিহিতা রয়েছে তা সম্পর্কেও জনগণকে সচেতন করা ইসলামী মিডিয়ার অন্যতম কর্তব্য। কেননা মহান আল্লাহ্ আমাদের দুনিয়া ও আখিরাত- উভয় জাহানের কল্যাণ লাভের জন্য দু‘আ করতে শিখিয়েছেন। তিনি বলেন:
﴿رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ٢٠١﴾ [ البقرة : ٢٠١ ]
‘‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।’’ [.সূরা আল- বাকারাহ : ২০১।]