hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

চার. ইসলামের আলোকে মানব জীবন ব্যবস্থাপনা

ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এতে মানুষের ইহকালীন ও পরকালীন যাবতীয় বিষয়ে সুন্দর ও অনন্য সমাধান রয়েছে। মানব জীবনে এসব সমস্যার আবর্তে মানুষ ঘুরপাক খাচ্ছে। ফলে ইসলামী সমাজ ব্যবস্থার অন্তরালে মুসলিম বিশ্বে অনৈসলামী সংস্কৃতির আগ্রাসনে মানুষ দিশেহারা। ইসলামী জীবন-যাপনে উদ্বুদ্ধ করার জন্য মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মিডিয়া সমাজের সে সকল সমস্যা চিহ্নিত করবে এবং তা সমাধানের জন্য বৈজ্ঞানিক ও কৌশলগত পন্থা অনুসরণ করবে। সমাজ হতে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বিপর্যয়, সর্বোপরি ইসলাম বিরোধী কার্যকলাপ দূর করতে একটি সময় নির্দিষ্ট করবে। সময়কে তিনটি ভাগে বিভক্ত করে অপ্রাপ্ত বয়স্ক, যুবক এবং বৃদ্ধ সকলের জন্য মিডিয়ার মাধ্যমে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া যেতে পারে।