১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
দুই. ইসলামী দা‘ওয়াহ প্রচার
ইসলাম প্রচারের কাজে সাধ্যানুযায়ী প্রত্যেক মানুষ অন্তর্ভুক্ত থাকা অত্যাবশ্যক। এটি মূলত নবী-রাসূলগণের কাজ। যুগে যুগে পৃথিবীতে প্রেরিত সকল নবী-রাসূল নিজেদেরকে দা‘ঈ হিসেবে পরিচয় দিয়েছেন। অন্ধকার থেকে আলোর পথ, গোমরাহী থেকে হেদায়াতের পথ এবং যাবতীয় অকল্যাণ হতে কল্যাণের পথে আহ্বান করাই তাদের অন্যতম দায়িত্ব ছিল। তাঁদের অবর্তমানে মুসলিমগণ সকলেই উত্তরাধিকারসূত্রে এ মহান দায়িত্বের বাহক। ঈমান, ইসলাম, ইহসান, আখেরাত প্রভৃতির দিকে মানুষকে সঠিক দিশা দেয়ার অন্যতম মাধ্যম হল মিডিয়া।
শ্রুত, পঠিত বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে উত্তমভাবে ইসলাম প্রচার করা সম্ভব হয়। দাঈ’র কর্তব্য হল: এসব মাধ্যমকে উপযুক্ত ব্যবহারের সাহায্যে ইসলামী দা‘ওয়াহ প্রচারে ব্রতী হওয়া এবং যারা সমাজে বিপর্যয়, বিশৃংখলা সৃষ্টিতে লিপ্ত রয়েছে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া। মহান আল্লাহ্ বলেন,
﴿ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ١٢٥ ﴾ [ النحل : ١٢٥ ]
‘‘আপনি মানুষকে দা‘ওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা। আর তাদের সাথে তর্ক করবেন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব, তাঁর পথ ছেড়ে কে বিপথগামী হয়েছে, সে সম্বন্ধে তিনি বেশী জানেন এবং কারা সৎপথে আছে তাও তিনি ভালভাবেই জানেন।’’ [.সূরা নাহল : ১২৫।]
এছাড়াও ইসলামী শিক্ষামূলক বিভিন্ন নাটক, নাটিকা, কৌতুক, বিতর্ক, বক্তব্য অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী সংস্কৃতি প্রচারে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।