hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

চার. ইসলামী সাহিত্য-সংস্কৃতি প্রসার

সংস্কৃতি মানুষের অন্যতম অনুষঙ্গ। যা মানুষকে শিক্ষিত করে গড়ে তোলে। অতএব মানুষ সঠিক শিক্ষা লাভ করতে হলে সংস্কৃতির দ্বারস্থ হতে হয়। ইসলামের নিজস্ব সংস্কৃতি রয়েছে যা ইসলামী আকীদা সম্বলিত মানব কল্যাণে নিয়োজিত।

আল্লাহ্‌ তা‘আলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে এমন এক সময়ে পাঠিয়েছিলেন, যখন সাহিত্য সংস্কৃতিতে তারা ছিল অগ্রসর। তাই তাঁর উপর নাযিলকৃত মহাগ্রন্থ আল-কুরআনকে সর্বশ্রেষ্ঠ ও উন্নত সাহিত্যের মর্যাদা দেওয়া হয়েছে। মানুষের সাংস্কৃতিক জীবন কিভাবে পরিচালিত হবে, সে সম্পর্কে কুরআনে রয়েছে দিক-নির্দেশনা। ইসলামী শরী‘আহকে উপেক্ষা না করে যে সাহিত্য ও সংস্কৃতি চালু হয়, তাই ইসলামী সাহিত্য ও সংস্কৃতি।

ইসলামী মিডিয়া সাহিত্য ও সংস্কৃতি বিকাশে অত্যমত্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ মিডিয়ায় একটি বড় সময় জুড়ে সাহিত্য-সংস্কৃতি চর্চা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি মিডিয়াতে বিশাল ইসলামী সাহিত্য ভান্ডার থেকে চর্চা করা হয়, তবে মানুষ সঠিক পথের দিশা পাবে। অনুরূপভাবে ইসলামী সংস্কৃতি সম্পর্কেও মানুষ জানতে পারবে। জীবনের অন্যতম অনুষঙ্গ হিসেবে সংস্কৃতির অনুশীলন করবে। আমাদের দেশে জন্মদিন, খৎনা অনুষ্ঠান, মৃত্যুদিবস, দু‘আ অনুষ্ঠান ইত্যাদি ইসলামী সংস্কৃতি হিসেবে মনে করা হয়। অথচ এসব বিষয়ে ইসলামের রয়েছে সুনির্দিষ্ট বিধান, যা অনেকাংশে শরী‘আহ সম্মত নয়।