১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
ছয়. মানব কল্যাণ
ইসলামের সকল কার্যক্রম মানব কল্যাণে নিয়োজিত। কল্যাণকর সব কিছু ইসলাম মানুষের জন্য বৈধ করেছে। সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিদ্যমান রয়েছে। কেউ ধনী, কেউ গরীব, আবার কেউ প্রতিবন্ধী, কেউবা সুবিধাবঞ্চিত, কেউ এতিম, কেউবা নারী, কেউবা অভাবগ্রস্ত প্রমুখের কল্যাণ সাধন করেছে ইসলাম। মানবাধিকারের ক্ষেত্রে ইসলাম এতই গুরুত্ব দিয়েছে যে, এটাকে ফরয সাব্যস্ত করেছে। মহান আল্লাহ্ বলেন,
﴿ فََٔاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِۚ ذَٰلِكَ خَيۡرٞ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٣٨ ﴾ [ الروم : ٣٨ ]
‘‘অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। যারা আল্লাহ্র সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফলকাম।’’ [.সূরা আর্-রূম : ৩৮।]
অন্য আয়াতে বলা হয়েছে,
﴿ ۞وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا ٣٦ ﴾ [ النساء : ٣٦ ]
‘‘আর তোমরা আল্লাহ্র ইবাদাত কর ও কোন কিছুকে তাঁর শরীক করো না; এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ্ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে।’’ [.সূরা আন-নিসা : ৩৬।]
অন্য আয়াতে মানবাধিকার প্রতিষ্ঠার সরাসরি নির্দেশ দিয়ে বলা হয়েছে:
﴿ ۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ وَإِيتَآيِٕ ذِي ٱلۡقُرۡبَىٰ وَيَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِ وَٱلۡبَغۡيِۚ يَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٩٠ ﴾ [ النحل : ٩٠ ] [.সূরা আন-নাহল : ৯০।]
‘‘নিশ্চয় আল্লাহ্ আদল -ন্যায়পরায়ণতা, ইহসান -সদাচরণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন; তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।’’
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»
“মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে [ত্বাবরানী, আল-মু‘জামুল আওসাত্ব, নং ৫৭৮৭।]।”
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখী ও অভাবী মানুষের সাহায্যার্থে সর্বদা এগিয়ে আসতেন। নিজেকে নিবেদিত করতেন।
কুরআনের অন্যত্র যাকাত আদায় করে গরীবদের মাঝে বিতরণের জন্য মহান আল্লাহ্ বলেন,
﴿ وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ١٩ ﴾ [ الذاريات : ١٩ ]
‘‘আর তাদের ধন-সম্পদে রয়েছে ঝাঞ্চাকারী ও বঞ্চিতের হক।’’ [. সূরা আয-যারিয়াত : ১৯।]
অন্যত্র এসেছে,
﴿ خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا ١٠٣ ﴾ [ التوبة : ١٠٣ ]
‘‘আপনি তাদের সম্পদ থেকে ‘সদকা’ গ্রহণ করুন। এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।’’ [. সূরা আন-নাহল : ১০৩।]
মিডিয়া মানুষের মাঝে এ মহতি কাজ তথা মানব কল্যাণে উদ্বুদ্ধ হওয়ার জন্য উৎসাহ যোগাতে পারে। এছাড়াও যাকাতের জন্য ফান্ড গঠন করে গরীব-অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসতে পারে। মানব কল্যাণের গুরুত্ব তুলে ধরে আলোচনা, লেখনী ও বাস্তব প্রামাণ্য চিত্র প্রচার করতে পারে।