১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪২
আট. ইসলামের বিরুদ্ধে অপপ্রচার রোধ
ইসলাম বিদ্বেষীরা মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এসেছে। তারা মিডিয়ার সাহায্যে ইসলামের বিভিন্ন বিষয়ে অপ-ব্যাখ্যা দিয়ে থাকে। ফলে মানুষের মাঝে সন্দেহ ও সংশয় সৃষ্টি হচ্ছে। তারা ইসলামকে মৌলবাদ, জঙ্গীবাদ, সেকেলে, মানবাধিকার শূন্য, অচল জীবন ব্যবস্থা হিসেবে প্রচারণা চালায়। ইসলামপন্থীদের মাঝে অর্থের লোভ দেখিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থার নামে বৃত্তি দিয়ে তাদের মগজকে রীতি মত ধোলাই করছে। এমতাবস্থায় তাদের এসব প্রতারণা ও ধোঁকা থেকে মানুষকে বাঁচাতে হলে ইসলামী মিডিয়ার কোনো বিকল্প নেই।