১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
তিন. কুরআন শিক্ষা প্রসার
মানবজাতিকে আলোর দিশা দিতে গাইডবুক হিসেবে যে শ্রেষ্ঠ গ্রন্থ তার নাম হলো আল-কুরআন। এটি এক ঐশী গ্রন্থ, যা সময় ও যুগের চাহিদার আলোকে সুদীর্ঘ তেইশ বছর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছে। এতে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সব উপায় বর্ণিত হয়েছে। আল্লাহ্ বলেন,
﴿ وَنَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ ٨٩ ﴾ [ النحل : ٨٩ ]
‘‘আর আমরা আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথনির্দেশ, দয়া ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ।’’ [.সূরা আন্-নাহল : ৮৯।]
এ ঐশী বাণী সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ্ নিজেই নিয়েছেন। এর প্রতিটি হরফ অধ্যয়নে রয়েছে অসংখ্য সওয়াব। এর শিক্ষা মানব জীবনে বাস্তবায়ন করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শিক্ষা প্রসারের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন,
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ»
‘‘তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।’’ [.ইমাম বুখারী, সহীহ, প্রাগুক্ত, বাবু খাইরুকুম মান তা‘আল্লামাল কুরআনা ওয়া‘আল্লাহ্ হাদীস নং ৫০২১।]
মহান আল্লাহ্ মানুষকে এ ঐশী গ্রন্থ শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য সাহাবী তাদের বক্ষে কুরআনের বাণী সংরক্ষণ করেছিলেন। আল্লাহ্ বলেন,
﴿ ٱلرَّحۡمَٰنُ ١ عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ٢ ﴾ [ الرحمن : ١، ٢ ]
‘‘আর-রাহমান। তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন।’’ [.সূরা আর-রাহমান : ১, ২।]
মিডিয়ায় কুরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে কুরআন শিক্ষার জন্য অনুষ্ঠান পরিচালনা করতে পারে। যার মাধ্যমে পৃথিবীর কোটি কোটি দর্শক স্বল্প সময়ে তা আয়ত্ব করতে সক্ষম হয়। সাধারণ মিডিয়ায় এ ধরনের কার্যক্রম করতে দেখা যায় না বিধায় ইসলামী মিডিয়ার গুরুত্ব অপরিসীম।