hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

পঞ্চমতঃ ইসলামের ব্যাপারে জনমত গঠন

সমাজ পরিবর্তনের ক্ষেত্রে জনমতের গুরুত্ব অত্যাধিক। জনমত গঠিত হলে সাধারণ জনগণকে যে কোনো নির্দেশনার প্রতি খুব সহজেই উদ্বুদ্ধ করা যায়। ফলে এর মাধ্যমে রাষ্ট্রীয় যে কোনো উদ্দেশ্য সাধন করা সম্ভব হয়।

জনমত হচ্ছে, কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো উম্মাহ বা জাতির অথবা কোনো শ্রেণীর মানুষের মত বা নির্দেশনা অথবা প্রস্তাবনা।

ইসলামী সমাজ বিনির্মাণে জনমতের ভূমিকা অপরিসীম। যেহেতু এতে বিভিন্ন নির্দেশনা, মূল্যায়ন থাকে যা মানুষকে তাদের মূল্যবোধ রক্ষা ও জুলুম নির্যাতন মূলোৎপাটনে সহায়তা করে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমতকে তাঁর তারবিয়াত ও নির্দেশনার এক অন্যতম কর্তব্য হিসেবে ব্যবহার করতেন। যেমন তাবুকের যুদ্ধে তিনজন সাহাবী ওযর ব্যতীত অংশ গ্রহণ থেকে বিরত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জনমতের গুরুত্ব ফুটে উঠেছে। তাদের মধ্য হতে একজন কা‘ব ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু তার নিজ সম্পর্কে বলেন:

نهى النبي صلى الله عليه وسلم عن كلامنا ومحادثتنا فتنكّر الناس لنا ولم يعد يكلّمنا أحد من قريب أو بعيد حتى مضت أربعين ليلة أمرنا الرسول صلى الله عليه وسلم أن نعتزل نسائنا -

‘‘নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে আমাদের সাথে কথা বলা আলাপ আলোচনা করা নিষিদ্ধ করেছেন, ফলে তারা আমাদের অবজ্ঞা করতে লাগলেন। নিকটবর্তী ও দূরবর্তী কেউই আমাদের সাথে কথা বলতেন না। এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল। আমাদের স্ত্রীগণের থেকেও আমাদের দূরে থাকতে আদেশ দিয়েছেন।’’

অনুরূপভাবে আরেকজন বাজার, মসজিদ এমনকি রাসূলের পেছনে নামাজ আদায় করতেন, কিন্তু সাহাবীগণ তাকে অবজ্ঞা করে চলতেন।

এভাবে মদ হারাম করার বিষয়েও জনমতকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে তা হারাম করেছেন।

অতএব, মিডিয়ার মাধ্যমে ইসলাম সম্পর্কে জনমত গঠন সহজ হয়।