hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

তের. আকর্ষণীয় উপকারী প্রোগ্রাম চালু করা

আকর্ষণীয় কর্মসূচী চালু করার মাধ্যমে মিডিয়াকে সকলের নিকট খুব সহজেই অনুমেয় করা যায়। এক্ষেত্রে দু’টি দিকের প্রতি দৃষ্টি দেয়া প্রয়োজন।

প্রথমতঃ উপকারী ইসলামী প্রোগ্রাম প্রস্তুত করা

মিডিয়া ইসলামের বিভিন্ন বিষয়ের উপর বৈঠকমূলক সম্প্রচার বা সম্মেলন বা দারসের আয়োজন করতে পারে। এছাড়াও শিক্ষামূলক ইসলামী নাটক-নাটিকা, ঐতিহাসিক ঘটনাবলী, ধারাবাহিক কাহিনী সম্বলিত অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। বর্তমানে ইসলামী ফিল্মের সংখ্যা কম নয়। আরবীয় চিত্রকর ও নাট্যকারগণ ইসলামী বিধান অনুসরণ করে এসব নির্মাণ করেছেন, যাতে করে মানুষকে এক আল্লাহ্‌র দিকে ধাবিত করা হয় এবং তাকওয়া অবলম্বনের ব্যাপারে ও সৎকাজে উদ্বুদ্ধ করা হয়।

দ্বিতীয়তঃ উপকারী বিনোদন উপস্থাপন

ইসলাম এক স্বভাবজাত ধর্ম। শিল্প সঞ্চাত উপায়ে এটি জীবন ও জগৎ সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকে। আনন্দ-ফূর্তি জীবনের এক অনিবার্য অনুষঙ্গ। ইসলাম মানুষকে এ বিষয়ে নিরুৎসাহিত করে না। বরং কোনো কোনো ক্ষেত্রে এগুলোতে উৎসাহ দেয়া হয়েছে। তবে শরী‘আতকে অবজ্ঞা করা যাবে না। সাহাবীগণ খোদ হারাম শরীফে গানের-কবিতা পাঠ করতেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের কুস্তি লড়তে বলতেন। মসজিদে নববীর চতুষ্পার্শে সাহাবীগণ ঘোড়-দৌড়ের আয়োজন করতেন। এ ধরনের অনুষ্ঠানাদি ইসলামী মিডিয়ায় প্রচার করা কর্তব্য।