১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
এক. সত্যের প্রকাশ ও অসত্য, বিপর্যয় থেকে রক্ষা করা
সত্য সর্বদা প্রকাশমান। এটাকে কখনো কৃত্রিম উপায়ে গোপন রাখা যায় না। ইসলামের আলোকে মিডিয়ার অন্যতম কর্তব্য হল সত্যকে প্রকাশ করা এবং অসত্য প্রকাশ হতে বিরত থাকা। এখানে সত্য বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ-নিষেধ, শিক্ষা, নির্দেশনা নিয়ে এসেছেন সেগুলোকে উদ্দেশ্য করা হয়েছে। তবে সেগুলো অবশ্যই সুনির্দিষ্ট পদ্ধতি ও কৌশল অবলম্বন করে প্রচার করতে হবে। এছাড়াও যে কোনো বিপর্যয় হতে মানুষকে রক্ষা করাও এর অন্যতম দায়িত্ব। এ সম্পর্কে কুরআনে এসেছে:
﴿ وَقُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَزَهَقَ ٱلۡبَٰطِلُۚ إِنَّ ٱلۡبَٰطِلَ كَانَ زَهُوقٗا ٨١ ﴾ [ الاسراء : ٨١ ]
‘‘আর বলুন, ‘হক এসেছে ও বাতিল বিলুপ্ত হয়েছে;’ নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল।’’ [.সূরা বনী ইসরাইল : ৮১।]মূলতঃ এর মাধ্যমেই সত্যের স্বীকৃতি ও বাতিল বা অসত্যের অসারতার প্রমাণ মিলে।