hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

বার. মিডিয়াকে শক্তিশালীকরণ ও শত্রুর মোকাবিলা করা

মিডিয়াকে শক্তিশালী করার অনেক পন্থা রয়েছে।

প্রথমতঃ খারাপ সংবাদ ও চিত্র যতদূর সম্ভব দেখানো হতে বিরত থাকা। আর এটা ইসলামী রাষ্ট্রের অন্যতম কাজ এবং পরিবার প্রধানের দায়িত্ব। উপকারী কর্মসূচীসমূহ মিডিয়ায় প্রদর্শিত হলে সকলেই উপকৃত হবে।

দ্বিতীয়তঃ মিডিয়ায় মনোমুগ্ধকর কিছু অনুষ্ঠান চালু করা। যাতে শুধু মনোরঞ্জন হবে না; বরং জ্ঞানগত উন্নয়নও হবে। ভাষা শিক্ষা করা যাবে। শিশু, কিশোর, প্রৌঢ়, বৃদ্ধ সকলের প্রতি লক্ষ্য রেখে কর্মসূচী নিতে হবে।

তৃতীয়তঃ ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমেই সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তাদের মোকাবিলা সৈন্য-সামন্ত দিয়ে কখনো সম্ভব নয়। বরং মিডিয়াকে ব্যবহার করেই তাদের অপপ্রচার ও বিরুদ্ধাচরণের জবাব দিতে হবে। যেমন পশ্চিমা বিশ্ব ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সুষ্পষ্ট যুদ্ধ ঘোষণা দিয়ে চলেছে। সেক্ষেত্রে তারা আধুনিক গণমাধ্যমকে ব্যবহার করছে। ইসলামী মিডিয়ার মাধ্যমে তাদের এসব ষড়যন্ত্র রুখে দাঁড়ানো আবশ্যক। [.মুসত্মফা আহমদ কাণাকের, প্রাগুক্ত, পৃ. ৩৭৬।]