hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

আট. উন্নয়নমূলক কার্যক্রম

মানুষ সামাজিক জীব। তারা সমাজবদ্ধ হয়ে এ পৃথিবীতে বাস করে। ফলে প্রয়োজন হয়ে পড়ে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান প্রভৃতির। আর এগুলো যোগান দেয়ার দায়িত্বে নিয়োজিত কাঠামোকে আমরা রাষ্ট্র বলে থাকি। একটি দেশের অভ্যন্তরে অবস্থিত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু, প্রতিবন্ধী, রুগ্ন প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপর্যুক্ত যেসব সেক্টরের কার্যক্রম খুব ভাল তা তুলে ধরে সংশিষ্টদের উৎসাহ দেয়া এবং যেসব কার্যক্রম সন্তোষজনক নয় তার উন্নয়নে নির্দেশনামূলক প্রস্তাবনা মিডিয়ায় উপস্থাপিত হতে পারে। অর্থনৈতিক বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে মিডিয়া অনুরূপ ভূমিকা রাখতে সক্ষম হয়। এছাড়া মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধন, আকীদ-বিশ্বাসের পরিশুদ্ধিতা, চিন্তার জগতে সুস্থতা ইত্যাদি ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা ইসলামী মিডিয়ার কর্তব্য।