hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

ছয়. মানুষের অন্তরে আনন্দ-বিনোদন দেয়া এবং ক্লান্তি দূর করা

মানুষ পৃথিবীতে অত্যন্ত ব্যস্তময় সময় কাটায়। ব্যস্ততার ফাঁকে একটু বিনোদন পেলে কাজের ক্ষেত্রে নতুন গতি সঞ্চারিত হয়। আনন্দ-বিনোদনের সম্পর্ক সর্বদা মানুষের অন্তরের সাথে। ইসলাম আনন্দ-বিনোদনকে বৈধ করেছে। তবে তা ইসলামী শরী‘আতকে অনুসরণ করেই। ইসলামী শরী‘আহ মোতাবেক বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ যেগুলো ইসলামে বৈধ তা মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানুষকে আনন্দ দিলে কোন সমস্যা নেই। তবে সময়ের অপচয় এবং চারিত্রিক পদস্খলনকে দৃষ্টিতে রাখতে হবে। আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে আমরা বিনোদনমূলক কার্যক্রমের দৃষ্টান্ত খুঁজে পাই। তবে তা ছিল চরিত্র গঠন, নৈতিক শিক্ষামূলক, জীবন ও জগতের বিভিন্ন ঘটনাবলী হতে শিক্ষাগ্রহণ এবং ন্যায়বিচার সংক্রান্ত।