hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

নয়. বিভিন্ন সভ্যতায় ও আকীদায় বিশ্বাসীদের সাথে সংলাপ করা

কুরআনুল কারীম আমাদেরকে ইসলামী দা‘ওয়াহ এর বিভিন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছে। তন্মধ্যে সংলাপ ও মুজাদালা (উত্তমভাবে বিতর্ক করা) অন্যতম। মহান আল্লাহ্‌ বলেন,

﴿ ۞وَلَا تُجَٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡكِتَٰبِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٤٦ ﴾ [ العنكبوت : ٤٦ ]

‘‘আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবীদের সাথে বিতর্ক করবে না।’’ [.সূরা আনকাবুত : ৪৬।]

খুলাফায়ে রাশেদীন ও মুসলিম স্কলারগণ উপরোক্ত নির্দেশনার আলোকে বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে দীনের বিষয়ে বৈঠকাদিতে মিলিত হতেন। উমায়্যা ও আব্বাসী খেলাফতেও এ ধরনের স্বাধীন সংলাপ ও বিতর্কানুষ্ঠানের অস্তিস্ত পাওয়া যায়। [.মুস্তাফা আহমাদ কানাকির,আদ্-দাওয়াতুল ইসলামীয়্যাহ ফীল কানাওয়াত ওয়াল ফাদাইয়্যাহ, দারু আফনান, ওযারাতুল ‘ইলাম, ২০০৩ খ্রি. পৃ. ২৭৪।] অতএব সংলাপ কুরআন দ্বারা সাব্যস্ত। সময় ও যুগের আবর্তে নতুন কোন আবিস্কার নয়। কুরআনের উপরোক্ত আয়াত বিভিন্ন ধর্মের মাঝে সংলাপ করার দ্বার উম্মোচিত করে দিয়েছে। আজকাল দা‘ওয়াতের ক্ষেত্রে সংলাপ অন্যতম একটি পর্যায়েও পৌঁছে গেছে। কেননা পশ্চিমা নেতৃবৃন্দ সভ্যতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে ইসলামকে হারাতে ষড়যন্ত্র করছে। ফলে তাদের প্রজন্ম ইসলামী সভ্যতা সম্পর্কে জানতে পারছে না। সংলাপের মাধ্যমে খুব সহজেই এসবের সমাধান বের করা সম্ভব। [.প্রাগুক্ত।]