১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
এগার. মানব চরিত্র গঠন
চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্র না থাকলে যে কোনো মানুষ পশুতে পরিণত হতে পারে। ইসলামী মিডিয়াকে মানব চরিত্র গঠনে কর্মসূচী নিতে হবে। মানুষের অন্তরে, আশা জাগানো, আধ্যাত্মিক উৎকর্ষ সাধন ও হতাশা-নিরাশা হতে মুক্ত থাকতে হবে। মহান আল্লাহ্ বলেন:
﴿وَلَا تَاْيَۡٔسُواْ مِن رَّوۡحِ ٱللَّهِۖ إِنَّهُۥ لَا يَاْيَۡٔسُ مِن رَّوۡحِ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡكَٰفِرُونَ٨٧﴾ [ يوسف : ٨٧ ]
‘‘আল্লাহ্র রহমত হতে তোমরা নিরাশ হয়ো না। কারণ আল্লাহ্র রহমত হতে কেউই নিরাশ হয় না, কাফির সম্প্রদায় ছাড়া।’’ [.সূরা ইউসুফ : ৮৭।]
ইসলামী রাষ্ট্রসমূহের সংশোধনের প্রয়াস চালাতে হবে। কারণ এ কাজটি মুসলিম হিসেবেই অত্যাবশ্যক। আল্লাহ্ বলেন,
﴿ إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ فَأَصۡلِحُواْ بَيۡنَ أَخَوَيۡكُمۡۚ ١٠ ﴾ [ الحجرات : ١٠ ]
‘‘মুমিনগণ তো পরস্পর ভাই ভাই; কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও।’’ [.সূরা আল্- হুজুরাত : ১০।]
অতএব, পরস্পরের মাঝে ঈমানী ভাতৃত্ববোধ জাগাতে ও শত্রুতা দূর করতে এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে। অলসতা পরিহার করে উদ্যম ও সাহস নিয়ে এ কাজে এগিয়ে আসলে মুসলিমদের পশ্চাতপদতা রোধ করা সম্ভব হবে।