১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
পাঁচ. পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি ও সহযোগিতার বাস্তবায়ন
মুসলিমগণ এক উম্মাহর অন্তর্ভুক্ত। ইসলাম তাদেরকে এক জাতি-সত্তায় পরিণত করেছে। একই আকীদাহ্-বিশ্বাস পোষণ করে বিধায় ইসলাম তাদের মাঝে এক সুদৃঢ় বন্ধন রচনা করেছে। এ মর্মে কুরআনে এসেছে-
﴿ إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱعۡبُدُونِ ٩٢ ﴾ [ الانبياء : ٩٢ ]
‘‘নিশ্চয় তোমাদের এ জাতি- এ তো একই জাতি এবং আমিই তোমাদের রব, অতএব তোমরা আমারই ‘ইবাদাত কর।’’ [.সূরা আম্বিয়া : ৯২।]
নর-নারী প্রত্যেককে বিভিন্ন গোত্রে, শাখা-প্রশাখায় বিভক্ত করে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পরিচিতি লাভের জন্য। মহান আল্লাহ্ বলেন:
﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ١٣﴾ [ الحجرات : ١٣ ]
‘‘হে মানুষ! আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহ্র কাছে সে ব্যক্তিই বেশী মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে বেশী তাকওয়াসম্পন্ন। নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞ, সম্যক অবহিত।’’ [.সূরা আল- হুজরাত : ১৩।]
অতএব, পারস্পরিক পরিচিতি মানুষকে পারস্পরিক সম্প্রীতির দিকে নিয়ে যায়। আর পরিচিতি ও সম্প্রীতির মাধ্যমে সহযোগিতার দ্বার উম্মুক্ত হয়। মহান আল্লাহ্ বলেন-
﴿وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ ٢﴾ [ المائدة : ٢ ]
‘‘সৎকাজ ও তাক্ওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না ।’’ [.সূরা আল- মায়েদা : ২।]