hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

পাঁচ. বিনোদন

আজকাল যুবক শ্রেণীর নিকট মিডিয়া অন্যতম রসদ হিসেবে পরিগণিত হয়েছে। ঘরে-বাইরে এমনকি সফরেও তারা মিডিয়ার সাহায্যে বিনোদন করে থাকে। বিভিন্ন খেলাধুলা, কৌতুক অভিনয়, সঙ্গীত যা দেশপ্রেম, আল্লাহ ও তাঁর নবীর ভালবাসায় উদ্বুদ্ধ করে এমন বিনোদনমূলক অনুষ্ঠান ইসলামী মিডিয়ায় প্রচারিত হয়ে থাকে। ইসলাম অশ্লীলতা ও বেহায়াপনাকে নিষেধ করে। ফলে বিনোদনের ক্ষেত্রে এসব পরিহার করতে হবে এবং সুস্থ আমোদ-প্রমোদ জাতিকে উপহার দিতে ইসলামী মিডিয়া ভূমিকা রাখতে পারে।