hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

চৌদ্দ. ইসলামী জাগরণের নির্দেশনা দান

বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ইসলামী কমিটি দা‘ওয়াহর কাজে নিয়োজিত রয়েছে। তারা সবাই মনে করে যে, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত। তাদের ইচ্ছা ইসলামকে সাহায্য করা, চাই তাদের নিয়ত পরিশুদ্ধ হোক বা না হোক। আবার কখনো কখনো তারা প্রকাশ্যে সংশোধন চাইলেও গোপনে ইসলাম ধ্বংসের কাজে জড়িত থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে এ আন্দোলন বিভিন্ন ধরনের। জাতি ও ভৌগলিক সীমারেখা ভেদে এটির বিভিন্নতা পরিলক্ষিত হয়।

ইসলামের প্রকৃত জাগরণ নিয়ে এসব কমিটি খুব বেশী কর্মসূচী দেয় না। তারা ইসলামকে বিভিন্ন ব্যাখ্যায় আখ্যায়িত করে একে সংজ্ঞায়িত করে। ফলে এভাবে ইসলামের মূল গতি ও জাগরণ স্পৃহা ব্যাহত হয়। কখনো উগ্রবাদী চিন্তা তাদের সকল অর্জনকে ম্লান করে দিতে সহায়তা করে। ইসলামী মিডিয়া এসব উগ্র চিন্তা ও দীনের ব্যাপারে সীমালংঘন ব্যতীত মুসলিমদের জীবনের পথে সঠিক নির্দেশনা দিবে। তাদের মাঝে ইসলামের সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গী তুলে ধরবে। মানুষকে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার মাধ্যমে এক গণজাগরণের প্রতি মিডিয়া আহ্বান জানাবে। [.প্রাগুক্ত, পৃ. ৩৭৯।]