hadith book logo

ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

দায়িত্ব-কর্তব্য

বর্তমান বিশ্বে ইসলামের আলো প্রায় অস্তমিত হতে চলেছে। কেননা, সারা বিশ্বে এখন চলছে নাস্তিক্যবাদ, কমিউনিজম ও বস্তুবাদী ধ্যান-ধারণার চরম উৎকর্ষ। সেগুলোর সাহায্যে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি ও আপত্তিকর বক্তব্য সমাজে উপস্থাপিত হচ্ছে। ফলে মানব চরিত্র বিধ্বংসী এ সকল কার্যক্রম মানুষকে দুঃচিন্তা, উৎকণ্ঠা ও বিচ্যুতির দিকে ধাবিত করছে। এগুলো নিরাময় করা ইসলামী মিডিয়ার কর্তব্য। ইসলামী মিডিয়ার সাহায্যে এগুলো সম্পর্কে বিভিন্ন নির্দেশনা আসবে যার মাধ্যমে সাধ্যানুসারে মুসলিমগণ তা হতে বিরত থাকার প্রয়াস পাবে।

ইসলামী মহাকাশ চ্যানেলের দায়িত্ব-কর্তব্য অনেক বেশী। কেননা মুসলিমের ঐক্য নিশ্চিতকরণে এবং নিরাপত্তা বিধানে এ মিডিয়া একমাত্র অস্ত্র (weapon) হিসেবে কাজ করছে। অন্যথায়, সমাজতন্ত্র, পুঁজিবাদ, বামপন্থী প্রমুখ মতবাদের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে ইসলাম যে অপবাদের শিকার হচ্ছে তা হতে পরিত্রাণের কোনো উপায় নেই। একমাত্র মিডিয়ার মাধ্যমেই সেসব সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা যেতে পারে।

আরব বিশ্ব মিডিয়ায় শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানাদির ব্যাপক প্রচলন করে থাকে। সামগ্রিক অর্থে জাতীয় বিভিন্ন ইস্যু নিরসন ও অপপ্রচার রোধে এটি তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না বললেই চলে। বিশেষতঃ তাদের টিভি চ্যানেলের দর্শক অনেক বেশী এবং তা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে চালিত হয়ে আসছে। তবে ইসলামী মিডিয়ার কর্তব্য হল, আরো ব্যাপকভাবে উপর্যুক্ত বিষয়ে কার্যগত পদক্ষেপ গ্রহণে ব্রতী হওয়া। নিম্নে ইসলামী মিডিয়ার গুরুত্বপূর্ণ কতিপয় কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হলো: