১
ইসলামী মিডিয়ার স্বরূপ ও তাৎপর্য
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
ইসলাম আল্লাহ্র মনোনীত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমুদয় বিষয়ের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। ইসলাম মানুষের জন্য যা কল্যাণকর তা করতে উৎসাহ দেয়, আর অকল্যাণকর বিষয়াদি থেকে বিরত থাকতে নির্দেশ করে। এসব নির্দেশনা সম্পর্কে মানুষকে জানাতে যুগে যুগে মহান আল্লাহ্ অসংখ্য নবী-রাসূল এ পৃথিবীতে পাঠিয়েছেন। তাঁরা সমকালীন মিডিয়ার সাহায্যে এসব বিধি-নিষেধ ও নির্দেশনা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দা‘ওয়াতী মিশনে তৎকালীন শ্রেষ্ঠ মাধ্যমগুলোকে কাজে লাগিয়েছেন। সুতরাং মিডিয়া একটি মাধ্যম যার সাহায্যে ইসলামকে সমগ্র বিশ্ববাসীর নিকট প্রচার করা যায়। অতএব, ইসলামী দা‘ওয়াতের গুরুত্ব যতখানি; ইসলামী মিডিয়ার গুরুত্বও ততখানি রয়েছে।