hadith book logo

ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা

লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

চতুর্থ পরিচ্ছেদ: ঈমানের মধ্যে ইস্তিসনা বা শর্তারোপ করা

ঈমানের মধ্যে ইস্তিসনা করার মানে হলো: أنا مؤمن إن شاء الله (আল্লাহ চাহেত আমি মুমিন) একথা বলা।

আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অধিকাংশ আলেম আত্মিক পবিত্রতা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় এবং আল্লাহর ভয়ের কারণে الإيمان المطلق (পূর্ণাঙ্গ ঈমান)-এর ক্ষেত্রে ইস্তিসনা বা শর্তারোপ করাকে বৈধ করেছেন। তবে তারা مطلق الإيمان (নাম মাত্র ঈমান)-এর ক্ষেত্রে তা (ইস্তিসনা করাকে) নিষেধ করেছেন; যদি তা দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহের কারণে হয়।

তাছাড়া মিল্লাতের অনুসারীদের মধ্যে যারা ‘ঈমানের সুদৃঢ় দাবিদার’, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের নিকট তারা মুসলিম বলে গণ্য।