hadith book logo

ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা

লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

পঞ্চদশ পরিচ্ছেদ: ‘উলূহিয়্যাত’ তথা আল্লাহকে একমাত্র মা‘বুদ হিসেবে ঈমান আনয়নের ফলাফল

আর এককভাবে আল্লাহ তা‘আলার জন্য উলূহিয়্যাত’ ( ألوهية ) তথা ইবাদতের বিষয়টিকে নির্দিষ্ট করার মাঝে কতগুলো ইহকালীন ও পরকালীন ইতিবাচক প্রভাব রয়েছে:

সুতরাং দুনিয়াতে তা পবিত্র জীবনের অধিকারী করে ইবাদতের বিষয়টি পূর্ণকরণের মাধ্যমে, ঈমানের স্বাদ ও মজা উপভোগ করার মাধ্যমে, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা ও তাঁর আনুগত্য করার দ্বারা আনন্দ উপভোগ করার মাধ্যমে, তাঁর ওপর উত্তমভাবে তাওয়াক্কুল ও ভরাসা করার দ্বারা মনের প্রশান্তি অর্জন করার মাধ্যমে, কোনো প্রকার মাধ্যম ব্যতীত সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে, মনের ইবাদতসমূহ নিশ্চিতকরণের মাধ্যমে, অঙ্গ-প্রত্যঙ্গসমূহের ইবাদতকে বিশুদ্ধকরণ ও যথাযথভাবে তা সম্পাদন করার মাধ্যমে, যমীনের মধ্যে প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভের মাধ্যমে এবং দীনের ক্ষমতায়নের মাধ্যমে। অপরদিকে তার প্রভাবে উত্তমভাবে জীবনের পরিসমাপ্তি ঘটবে।

আর আখেরাতে: ফিরিশতাদ্বয় কর্তৃক প্রশ্ন করার সময় অটল থাকা, কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া, কিয়ামতের দিনে নিরাপত্তা লাভ করা, গুনাহ মাফের ব্যবস্থা, সিরাত (পুলসিরাত) অতিক্রম করা, জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং এ সকল কিছুর উপরে শ্রেষ্ঠ অর্জন হলো আমাদের ‘রব’ আল্লাহ তা‘আলার প্রতিশ্রুত সন্তুষ্টি অর্জন। তিনি বলেন,

﴿وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِ أَكۡبَرُ﴾ [ التوبة : ٧٢ ]

“আর আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ।” [সূরা আত-তাওবা, আয়াত: ৭২]