১
ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা
লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ভূমিকা
সকল প্রসংসা আল্লাহর জন্য, যার নি‘আমতেই ভালো কাজসমূহ সম্পন্ন হয়ে থাকে। আর সালাত ও সালাম ও বরকত জগদ্বাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত সত্তার ওপর। তার পরিবার-পরিজন ও সাথীবৃন্দের উপর, যারা অন্ধকারে আলোকবর্তিকা, হিদায়াতের তারকা ও প্রভূত কল্যাণের ক্ষেত্র।
তারপর,
আমার পক্ষ থেকে আমার রবের প্রশংসার জিহবা কখনও বন্ধ হওয়ার নয়, তাঁর দয়া, অনুগ্রহের প্রতি আমার অন্তরের মুখাপেক্ষিতা কখনও শেষ হবে না। তাঁর দয়া ও অনুগ্রহের শুকরিয়া আদায় করার জন্য অন্তর ও মুখের সাথে হাতের কাজ একীভূত হতে বাধ্য, কোনোভাবেই বিরোধিতা করবে না।
তিনি আমাদের ওপর মুক্তার মত করে তাঁর দানের ব্যাপকতা বিস্তৃত করেছেন। আর তাঁরই অনুগ্রহে সে মুক্তাকে তাওহীদপন্থীদের জন্য চক্ষুসিক্তকারী বানিয়েছেন। আর সেদিকে সম্পর্কযুক্ত হওয়াকে এমন সম্মানের বিষয় বানিয়েছেন যা সকল মূল্যবান সম্পদকে ছাড়িয়ে গেছে।
মহান আল্লাহর দয়ায় এ কিতাবটি বেশ কয়েকবার ছাপা হয়েছে। সদাজাগ্রত বিবেক ও স্বচ্ছ অন্তর সেটা গ্রহণ করেছে। অনেকেই তাতে বিশেষ অংশ যোগ করেছে, ছুটে যাওয়া জিনিস ভালোবেসে ধরিয়ে দিয়েছেন। এ চতুর্থ সংস্করণের মাধ্যমে কিছু বাদ দেওয়া, কিছু সংযোজন করা, কিছু আগে নেওয়া, কিছু পিছনে স্থানান্তর করার কাজটি সম্পন্ন হয়েছে; যাতে করে ব্যাখ্যা, দলীল দেওয়া, বর্ণনা করা বা কারণ উল্লেখ করা সহজ হয়।
আর আল্লাহ তা‘আলার কাছে চাইব তিনি যেন এর দ্বারা নেকীর পাল্লা ভারী করে দেন এবং এর মাধ্যমে আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেন।
আর সালাম, সালাম ও বরকত বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদ, তার পরিবার-পরিজন, সাথী সবার ওপর। আর সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টিকুলের রব।
আবু আবদুল্লাহ।