hadith book logo

ঈমানের মৌলিক নীতিমালা সংক্রান্ত মণিমুক্তা

লেখকঃ ড. মুহাম্মাদ ইয়োসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

দ্বিতীয় পরিচ্ছেদ: ইসলাম ও ঈমানের মধ্যে সম্পর্ক

ইসলাম ( الإسلام ) ও ঈমান ( الإيمان ) শব্দদ্বয় যখন সাধারণভাবে ও পৃথকভাবে ব্যবহৃত হয়, তখন উভয়টি সমার্থবোধক, আর যখন একত্রে অথবা নির্দিষ্ট বা শর্তযুক্তভাবে ব্যবহৃত হয়, তখন উভয়টি ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। সুতরাং ইসলাম হলো বাহ্যিক কথা ও কাজ সমষ্টির নাম। আর ঈমান হলো অভ্যন্তরীণ আকিদা-বিশ্বাস ও কর্মসমূহের নাম, আর আবশ্যক হলো বান্দার মধ্যে উভয়টির সমাবেশ ঘটানো। অতএব, ঈমান ব্যতীত ইসলাম যথেষ্ট নয়, আর ইসলাম ছাড়াও ঈমান যথেষ্ট নয়।

আর দীনের তিনটি পর্যায় বা স্তর। তার প্রথমটি হলো: ‘ইসলাম’ আর দ্বিতীয় স্তর হলো: ‘ঈমান’ এবং তৃতীয় স্তর হলো অভ্যন্তরীণ বিশ্বাসসমূহ ও বাহ্যিক আমলসমূহের মধ্যে ‘ইহসান’ তথা কাজের সুসম্পাদন।