১
আম্মা পারা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
প্রথম কথা
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ
৩০তম পারাটি প্রকাশ করতে পেরে আল্লাহ তা‘আলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।
কুরআন মাজীদ হেদায়াতের মূল উৎস। এটা আমাদের সকলেরই জানা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমাদের সমাজের মানুষ অনেকেই কুরআন থেকে হেদায়াত নিতে চায় না। আবার অনেকে কুরআন তিলাওয়াত করে শুধু নেকী অর্জনের কাজে ব্যস্ত থাকেন। কিন্তু তারা এ কথা চিন্তা করেন না যে, আল্লাহ তা‘আলা শুধু শব্দ তিলাওয়াত করার জন্য কুরআন নাযিল করেননি। তিনি এটা নাযিল করেছেন, এটা পড়ে-বুঝে সে অনুযায়ী নিজেদের সার্বিক জীবন পরিচালনা করার জন্য। মানুষ যাতে সহজে কুরআন বুঝতে পারে এবং সাধারণ মানুষের নিকট কুরআনের শিক্ষাকে সহজভাবে উপস্থাপন করা যায় সে লক্ষ্যেই এ প্রচেষ্টা।
কুরআন মাজীদের ৩০তম পারাটি অতি গুরুত্বপূর্ণ। কারণ কুরআন মাজীদের ছোট ছোট সূরাগুলো এ পারাতেই রয়েছে এবং এ সূরাগুলো প্রায় সকল মুসল্লীই সালাতের মধ্যে পড়ে থাকেন। তাই সালাতে খুশু-খুজু ধরে রাখার জন্য এবং পঠিত সূরা থেকে শিক্ষা লাভের জন্য এ সূরাগুলার অর্থ ও ব্যাখ্যা জানা অতীব জরুরি। এ কিতাবটিতে ৩০তম পারার সূরাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। আশা করি মুসলিম ভাই-বোনেরা এ থেকে যথেষ্ট উপকার লাভ করতে পারবেন ইনশা-আল্লাহ। আল্লাহ তা‘আলা আমাদেরকে কুরআন বুঝে কুরআন অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন
বইটি প্রকাশনার কাজে যাদের সহযোগিতা রয়েছে, আল্লাহ তা‘আলা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমীন
দু‘আ প্রার্থী
শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
০১৯১২-১৭৫৩৯৬
১৭/০৫/২০১৮ ইং
১ রমাদ্বান ১৪৩৯ হিঃ