hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

চিত্র অঙ্কন ও ভাস্কর্য বানানোর শখ

প্রশ্ন: আমি উচ্চ মাধ্যমিক স্তরের প্রথম বর্ষের ছাত্র। আমি আমার ছোট বেলা থেকেই চিত্রাঙ্কন পছন্দ করতাম, আর আমি ছবি অঙ্কনের কাজে এমনভাবে আকৃষ্ট হয়ে গেছি, যা কেউ কল্পনাও করতে পারে না, আর এখন আমি জানতে পারলাম যে, চিত্রাকঙ্কন আল্লাহকে ক্রোধান্বিত করে; কিন্তু আমি চিত্রাঙ্কনের সাথে অনেক বেশি সক্রিয়ভাবে জড়িত এবং শুধু চিত্রাঙ্কনের সাথেই নয়, বরং আমি ভাস্কর্য বানানোকেও পছন্দ করি; তারপর আমি চিত্রাকঙ্কন ও ভাস্কর্য বানানোর কাজ ছেড়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি. কিন্তু শয়তান চিত্রাঙ্কনের কাজকে আমার নিকট আকর্ষণীয় করে তুলে। আমি আপনার নিকট আশা করছি যে, আপনি আমাকে এমন একটি পদ্ধতি বা পথের সন্ধান দেবেন, যা অনুসরণ করলে আমি চিত্রাকঙ্কন ও ভাস্কর্য বানানোর কাজ ছেড়ে দিতে পারব?

الحمد لله وحده , و الصلاة و السلام على رسوله و آله و صحبه .

(সকল প্রশংসা এক আল্লাহর জন্য; সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন ও তাঁর সাহাবীগণের প্রতি)। অতঃপর.......

উত্তর: প্রাণীর ছবি ও ভাস্কর্য নির্মাণ করা হারাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি নির্মাতাদেরকে অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেছেন:

«إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون»

“কিয়ামতের দিন আল্লাহ তা‘আলার পক্ষ থেকে মানুষের মধ্যে কঠিন শাস্তির সম্মুখীন হবে ছবি অঙ্কনকারীগণ।” [সহীহ বুখারী, হাদীস নং ৫৬০৬]

আর আমরা তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তোমার অবসর সময়টিকে বইপুস্তক পাঠ করা অথবা ব্যবসা-বাণিজ্য ও অনুরূপ কোনো কাজে ব্যয় করবে, যা তোমার মাঝে ও হারাম (অবৈধ) কাজে নিয়োজিত হওয়ার মাঝে অন্তরায় সৃষ্টি করবে। আর তাওফীক দানের মালিক আল্লাহ;

و صلى الله على نبينا محمد و آله و صحبه و سلم .

(আল্লাহ রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর)।

স্থায়ী পরিষদ, শিক্ষা-গবেষণা ও ফাতাওয়া বিষয়ক

সভাপতি সহ-সভাপতি

আবদুল আযীয ইবন বায আবদুর রাজ্জাক ‘আফীফী

সদস্য সদস্য

আবদুল্লাহ ইবন গুদাইয়ান আবদুল্লাহ ইবন কু‘ঊদ

স্থায়ী পরিষদের ফাতাওয়া ( فتاوى اللجنة الدائمة ): ১/৪৭৭, ফাতাওয়া নং- ৮০৪১