hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

মাদরাসার মধ্যে ছাত্রগণ কর্তৃক তিলাওয়াতের সাজদাহ আদায় করা

প্রশ্ন: যখন ছাত্রগণ মাদরাসায় এমন কোনো আয়াত পাঠ করে, যাতে সাজদাহ রয়েছে, কিন্তু তারা সাজদাহ আদায় করে নি; ফলে এতে কোনো পাপ হবে কিনা? আর তাদের পক্ষে সাজদাহ আদায় করা উত্তম, নাকি সাজদাহ আদায় না করা উত্তম?

উত্তর: এতে কোনো পাপ হবে না। কারণ, তিলাওয়াতের সাজদাহ আবশ্যক (ওয়াজিব) বিষয় নয়; বরং তা হচ্ছে সুন্নাত, কোনো ব্যক্তি যদি তা আদায় করে, তবে তা উত্তম হবে, আর যদি তা আদায় না করে, তবে তাতে গুনাহ হবে না, আর ছাত্রগণ কর্তৃক তিলাওয়াতে সাজদাহ আদায়ের বিষয়টিতে অনেক সময় বিশৃঙ্খলা বা লেখাপড়ার ব্যাঘাত ঘটতে পারে, আবার অনুরূপভাবে তাতে ক্রীড়া-কৌতুক ও হাসি-তামাশা হতে পারে। সুতারাং তাদের জন্য উত্তম হলো এটা না করা, তবে হ্যাঁ, ছাত্ররা যদি মাসজিদে থাকে এবং তারা যদি ভদ্র ও সুশৃঙ্খল হয়, আর পাঠক সাজদাহর আয়াত পাঠ করে, অতঃপর সে নিজে সাজদাহ করে এবং তারাও (ছাত্ররাও) তার সাথে সাজদাহ করে, তাহলে এটা উত্তম হয়। আর আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন।

শাইখ ইবন ‘উসাইমীন

ফাতাওয়ায়ে মানারুল ইসলাম ( فتاوى منار الإسلام ): ১/২০৪