১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৫
পড়াশোনার অজুহাত দিয়ে শর‘ঈ জ্ঞান অর্জন করা থেকে বিমুখ হওয়া
প্রশ্ন: কোনো ব্যক্তি শর‘ঈ জ্ঞানের সাথে সম্পর্ক নেই এমন শিক্ষা অর্জন নিয়ে ব্যস্ততার অজুহাত অথবা তার কাজের অজুহাত অথবা এ ছাড়া অন্য কোনো অজুহাত দিয়ে শর‘ঈ জ্ঞান অর্জন না করার ওযর (অক্ষমতা) পেশ করতে পারবে কি?
উত্তর: শর‘ঈ জ্ঞান অর্জন করা ফরযে কিফায়া, যা যথেষ্ট পরিমাণ ব্যক্তি আদায় করলে অন্যদের বেলায় সুন্নাত হয়ে যায়। আবার কোনো কোনো সময় সকল মানুষের ওপর জ্ঞান অর্জন করা আবশ্যক তথা ফরযে আইন হয়ে যায়; যেমন কোনো মানুষ যদি আল্লাহ তা‘আলার কোনো ইবাদত করতে চায়, তাহলে তার ওপর জেনে নেওয়া আবশ্যক হয়ে যায় যে, কীভাবে সে আল্লাহ তা‘আলার জন্য এই ইবাদতটি করবে এবং এর মতো আরও (আল্লাহ উদ্দেশ্যে) অন্যান্য ইবাদত করার পদ্ধতি সম্পর্কে জানা আবশ্যক তথা ফরযে আইন। সুতরাং যাকে তার নিজের ও পরিবারের প্রয়োজন-পূরণ শর‘ঈ জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখে, অথচ সে আবশ্যকীয় ইবাদতের ব্যাপারে যত্নবান, তার ব্যাপারে আমাদের বক্তব্য হলো, এটি ওযর বলে গণ্য হবে এবং তার কোনো পাপ হবে না। কিন্তু তার জন্য উচিৎ হবে তার সামর্থ্য অনুযায়ী শর‘ঈ জ্ঞান অর্জন করা।
শাইখ ইবন ‘উসাইমীন
ফাতাওয়া ইসলামীয়া ( فتاوى إسلامية ): ১/১৭৪