১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
অপবিত্র অবস্থায় শিক্ষক ও ছাত্রদের আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করা
প্রশ্ন: যেই শিক্ষক তার ছাত্রদেরকে সরাসরি আল-কুরআনের মুসহাফ থেকে শিক্ষা দান করেন, তার জন্য কি পবিত্রতা আবশ্যক, নাকি তার জন্য পবিত্রতা শর্ত নয়?
উত্তর: এই ক্ষেত্রে শিক্ষক ও অন্যান্য ব্যক্তি সকলেই সমান, তার জন্য অধিকাংশ আলেমের মতে তার জন্য অপবিত্র অবস্থায় আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করা বৈধ নয়, তাদের মধ্যে চার ইমাম রহ.ও রয়েছেন। কারণ, ‘আমর ইবন হাযম রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لا يمس القرآن إلا طاهر» .
“পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ আল-কুরআন স্পর্শ করবে না।” আর এটি একটি উত্তম সনদে বর্ণিত হাদীস, যা ইমাম আবূ দাউদ রহ. ও অন্যান্য বর্ণনাকারী মুত্তাসিল (সংযুক্ত) ও মুরসাল (কর্তিত) সনদে বর্ণনা করেছেন। আর তার কয়েকটি সনদ রয়েছে, যা তার সনদের বিশুদ্ধতা ও ধারাবাহিকতা প্রমাণ করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই ফাতওয়াই দিয়েছেন, আর আল্লাহই তাওফীক দানের মালিক।
শাইখ ইবন বায
মাজমু‘উ ফাতাওয়া ( مجموع فتاوى ): ২/৯০