hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

পশ্চাদভাগের নিতম্ব কর্তিত ছাগল দ্বারা কুরবানী

প্রশ্ন: এখানে আমেরিকাতে একটা বিরাট সংখ্যক প্রবাসী ছাত্র রয়েছে, আর পবিত্র ঈদুল আযহা একেবারে দরজায় উপস্থিত। এমতাবস্থায় তারা কুরবানির পশু সম্পর্কে প্রশ্ন করছে; বিশেষ করে আমেরিকাতে ভেড়ার পশ্চাদভাগের নিতম্ব তার ছোট বয়সে কেটে ফেলা হয়, যাতে তার পিঠে চর্বি জমে। এই প্রকারের ভেড়া দিয়ে আমরা কুরবানি করলে তা যথেষ্ট হবে কি? জেনে রাখা দরকার যে, সেখানে গরু পাওয়া যায়, কিন্তু কেউ কেউ আবার গরুর গোশত খেতে পছন্দ করে না...?

উত্তর: কুরবানি হিসেবে উল্লেখিত ছাগল বা ভেড়া জবাই করাতে কোনো সমস্যা নেই, যদিও তা পশ্চাদভাগের নিতম্ব কর্তিত হয়। কারণ, এর গোশ্‌তকে সুস্বাদু কারার জন্য তা কাটা হয়। সুতরাং তা পুরুষ ছাগলকে তার মাংস সুস্বাদু কারার জন্য খাসি করার মত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি ছাগল দ্বারা কুরবানি করেছেন।

শাইখ আল-ফাওযান

ফাতাওয়া ( الفتاوى ): ২/৯৪