hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

শিক্ষার আসরে নারীদের উপস্থিত হওয়া

প্রশ্ন: মুসলিম নারীর জন্য শিক্ষামূলক আসর ও মাসজিদসমূহের মধ্যে ফিকহ শিক্ষার আসরে উপস্থিত জায়েয (বৈধ) হবে কিনা?

উত্তর: হ্যাঁ, নারীর জন্য শিক্ষার আসরসমূহে উপস্থিত হওয়া বৈধ, চাই সেই শিক্ষাটি প্রজ্ঞাপূর্ণ জ্ঞান সংক্রান্ত হউক অথবা আকিদা ও তাওহীদ (আল্লাহর একত্ববাদ) সম্পর্কিত জ্ঞান হউক, তবে শর্ত হলো, সে সুগন্ধি ব্যবহার ও সৌন্দর্য প্রদর্শন করবে না, আর তার জন্য আরও জরুরি হলো পুরুষদের সাথে না মিশে তাদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«... وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا» .

“ ... আর নারীদের জন্য উত্তম সারি হলো শেষ সারি, আর তাদের জন্য নিকৃষ্ট সারি হলো প্রথম সারি।” [সহীহ মুসলিম, হাদীস নং ১০১৩] আর এটা এই জন্য যে, তাদের প্রথম সারি পুরুষদের খুব কাছাকাছি তাদের শেষ সারির চেয়ে। ফলে তাদের শেষ সারি তাদের প্রথম সারির চেয়ে উত্তম বলে বিবেচিত হয়েছে।

শাইখ ইবন ‘উসাইমীন

ফাতাওয়া ( فتاوى ): ২/১২৯