hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

অভ্যন্তরীন বিভাগের ছাত্রীগণ কর্তৃক সালাতকে কসর করা

প্রশ্ন: আমি একজন ছাত্রী, আমি আমার পরিবার-পরিজন থেকে দূরে অভ্যন্তরীন বিভাগে বাস করি, আর আমি যে জায়গায় পড়ালেখা করি, তা আমার পরিবার-পরিজন থেকে প্রায় একশত পঞ্চাশ কি. মি. দূরে অবস্থিত এবং আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও জুমা‘বারে তাদের কাছে আসি; এমতাবস্থায় যেই দুই দিন আমি আমার পরিবার-পরিজনের নিকট অবস্থান করব, সেই দুই দিন এবং যেই পাঁচ দিন অভ্যন্তরীন বিভাগে অবস্থান করব, সেই পাঁচ দিন কি আমি আমার সালাতকে কসর করে আদায় করব, নাকি পরিপূর্ণ করে আদায় করব? আল্লাহ আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন?

উত্তর: অভ্যন্তরীন বিভাগে পাঁচ দিন এবং পরিবার-পরিজনের নিকট দুই দিন তোমার অবস্থানকালে তোমার ওপর সালাতকে পরিপূর্ণ করে আদায় করা আবশ্যক, আর তোমার পড়ালেখার শহর এবং পরিবার-পরিজনের শহরের দূরত্বের মাঝখানের রাস্তায় তোমার জন্য চার রাকাত বিশিষ্ট ফরয সালাতকে কসর করে আদায় করা বৈধ এবং তখন তোমার জন্য আরও বৈধ হলো দুই ওয়াক্তের সালাতকে তাদের এক ওয়াক্তে আগে বা পরে একত্রিত করে আদায় করা। সুতরাং তুমি (সফরকালীন সময়ে) রাস্তায় মুসাফিরের বিধান গ্রহণ করবে এবং বাসায় অবস্থানকালীন সময়ে মুকীম তথা স্থায়ী বাসিন্দার বিধান গ্রহণ করবে।

শাইখ আল-ফাওযান

আল-মুন্তাকা ( المنتقى ): ১/১৭