hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

শিশুদের আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করা

প্রশ্ন: আমাদের একটি মাদরাসা আছে, যেখানে শিশুরা আল-কুরআন হিফয (মুখস্থ) করে, কিন্তু তাদের পক্ষে সার্বক্ষণিক পবিত্র অবস্থায় থাক সম্ভব হয় না। সুতরাং শিশুদের জন্য আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করার জন্য অযু আবশ্যক হবে কি?

উত্তর: তাদের অভিভাবকের জন্য আবশ্যকীয় কর্তব্য হলো তাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা এবং অনুরূপভাবে যেই শিক্ষক তাদেরকে শিক্ষা দেন, তার জন্যও আবশ্যক হলো তাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা, যখন তাদের বয়স সাত বছর বা তার চেয়ে বেশি হয়। কারণ, পবিত্র ব্যক্তি ব্যতীত অন্য কারও জন্য আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করা বৈধ নয়। কেননা এই ব্যাপারে শরী‘আতের দলীল বর্ণিত আছে, আর যার বয়স সাত বছরের নীচে, সে তো আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করার যোগ্য বলেই বিবেচিত নয়, যদিও সে অযু করুক না কেন। কারণ, হিতাহিত জ্ঞান না থাকার কারণে তার অযু হয় না।

শাইখ ইবন বায

মাজমু‘উ ফাতাওয়া ( مجموع فتاوى ): ২/৯২