১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭২
শর‘ঈ জ্ঞান বিকাশের পথ
প্রশ্ন: আমি শরী‘য়াহ্ অনুষদ থেকে পাশ করেছি এবং বর্তমানে চাকুরি করি, কিন্তু আমি জ্ঞান অর্জনের ব্যবস্থাপনার সাথে সম্পর্ক রাখতে আগ্রহী এবং আমি বইপত্র ও অধ্যয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করি। সুতরাং আপনার দৃষ্টিতে এমন কী গুরুত্বপূর্ণ বিষয় সংবলিত কিতাবপত্র আছে, যেগুলো আমি নিয়মিত অধ্যয়ন করব?
উত্তর: তোমার দায়িত্ব হলো ঐসব গ্রন্থ অধ্যয়ন করা, যা তোমার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে, যা তুমি শরী‘আ অনুষদে অধ্যয়ন করেছ; যেমন, তাফসীর ও আকাঈদ বিষয়ক কিতাবসমূহ, হাদীসের ব্যাখ্যাগ্রন্থসমূহ, ফিকহ ও উসূল সংক্রান্ত কিতাবসমূহ, ইলমে নাহু ও আরবি ভাষা বিষয়ক গ্রন্থসমূহ এবং সাধারণ সাংস্কৃতিক বিষয়ক উপকারী গ্রন্থসমূহ। সুতরাং এসব গ্রন্থ থেকে তোমর কাছে যা সহজ মনে হয়, তা অধ্যয়ন কর, আরও বিশেষ করে তাফসীরু ইবনে কাসীর ( تفسير ابن كثير ), শাইখ মুহাম্মাদ ইবন আবদিল ওয়াহহাবের ‘কিতাবুত তাওহীদ’ ( كتاب التوحيد ) ও তার ব্যাখ্যাগ্রন্থসমূহ, শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যা ও ইবনল কায়্যিমের গ্রন্থসমূহ; কিতাবু সুবুলিস সালাম শারহু বুলুগিল মারাম ( كتاب سبل السلام شرح بلوغ المرام ), নাইলুল আওতার শরহু মুন্তাকাল আখবার ( نيل الأوطار شرح منتقى الأخبار ), জামে‘উল ‘উলুম ওয়াল হিকাম শরহুল আরবা‘ঈনা হাদিসা ( جامع العلوم و الحكم شرح الأربعين حديثا ), শরহুয যাদ ওয়া কাশশাফুল কানা‘য়ে ফিল ফিকহ ( شرح الزاد و كشاف القناع في الفقه )। আর অধ্যয়ন হবে বুঝেশুনে এবং যত্নসহকারে, আর আল্লাহ হলেন তাওফীক দানকারী।
আর তোমার আকাঙ্খা থাকবে যত্নসহকারে সংক্ষিপ্ত কিতাবসমূহ ( المختصرات ) মুখস্ত করা এবং সেগুলোর ব্যাখ্যাগ্রন্থসমূহ অধ্যয়ন করা; অতঃপর ব্যাপক ও বিস্তারিতভাবে আলোচিত গ্রন্থসমূহ অধ্যয়নের দিকে মনোনিবেশ করা, আরও অধ্যয়ন কর ফাতওয়া বিষয়ক সংকলনসমূহ, যেমন, আদ-দুরারুস সুন্নীয়া ফিল আজওয়াবাতিন নাজদিয়্যা ( الدرر السنية في الأجوبة النجدية ), শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যা’র ফাতওয়া সংকলন ( مجموع فتاوي ), শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীমের ফাতওয়া সংকলন ( مجموع فتاوي ), শাইখ আবদুর রহমান আস-সা‘দী’র ফাতওয়া সংকলন ( مجموع فتاوي ) এবং শাইখ আবদুল আযীয ইবন বাযের ফাতওয়া সংকলন ( مجموع فتاوي )।
শাইখ আল-ফাওযান
ফাতাওয়া ( الفتاوى ): ২/১৫৪