১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
সহশিক্ষা পদ্ধতির প্রতিষ্ঠানে প্রবাসী ছাত্রের লেখাপড়া
প্রশ্ন: আমি একজন প্রবাসী ছাত্র, আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি তাতে ছেলে ও মেয়েরা এক সঙ্গে পাশাপাশি পড়াশুনা করে; আমার প্রশ্ন: আমার জন্য ঐ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা জায়েয (বৈধ) হবে কিনা?
উত্তর: যে মুসলিম ব্যক্তি তার নিজের মুক্তি চায়, আমরা তাকে উপদেশ প্রদান করি, সে যাতে অনিষ্টতা ও ফিতনা তথা বিপর্যয়ের সকল উপায়-উপকরণ থেকে দূরে অবস্থান করে, আর কোনো সন্দেহ নেই যে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে যুবতীদের সাথে যুবকদের মিশ্রণে সহশিক্ষা হলো ফিতনা-ফ্যাসাদে নিপতিত হওয়া ও যিনা-ব্যভিচার ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। আর কোনো ব্যক্তি যদি তার নিজেকে হিফাযত করার উদ্যোগ গ্রহণ করে, তবে তাকে অবশ্যই কঠোর সাধনা করতে হবে; কিন্তু কোনো ব্যক্তি যখন এর দ্বারা পরীক্ষার শিকার হয়, তখন তার ওপর আবশ্যক হলো নিজেকে হিফাযত করা, সেখান থেকে দূরে সরে যাওয়া, দৃষ্টিকে অবনমিত রাখা, লজ্জাস্থানকে হিফাযত করা এবং যতটা সম্ভব হয় নারীদের নিকটবর্তী না হওয়া, আর আল্লাহই ভালো জানেন।
শাইখ ইবন জিবরীন
ফাতওয়ায়ে ইসলামীয়া ( فتاوى إسلامية ): ৩/১০২