১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৬
পিতা কর্তৃক তার সন্তানকে শর‘ঈ জ্ঞান অর্জনে বাধা দান
প্রশ্ন: আমি চাই শর‘ঈ জ্ঞান অর্জন করতে, আর আমার পিতা আমাকে আধুনিক শিক্ষা অর্জন করতে বাধ্য করছেন। সুতরাং এই অবস্থায় আমার কর্তব্য কী হবে? আল্লাহ আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন।
উত্তর: তোমার কর্তব্য হলো, তুমি শর‘ঈ জ্ঞান অর্জন করবে এবং তা নিয়ে প্রচেষ্টা চালাবে, আর তোমার পিতাকে বুঝিয়ে বলবে যে, এটাই তোমার ওপর আবশ্যকীয় দায়িত্ব। আর তোমার ওপর আবশ্যক হলো শরী‘আতের প্রকৃত আলেমদের নিকটে তোমার দীন শিক্ষা করবে এবং ফিকহের জ্ঞান অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لا طاعة في معصية الله انما الطاعة في المعروف» .
“আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কোনো আনুগত্য চলবে না; আনুগত্য চলবে শুধু সৎকাজে।” [সহীহ বুখারী]
তিনি আরও বলেন,
«لا طاعة لمخلوق فى معصية الخالق» .
“স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না।” [আহমদ, ইবন জারির, ইবন খুযাইমা ও তাবারানী]
সুতরাং আল্লাহর অবাধ্য হয়ে এবং সত্যের বিপরীতে পিতা ও মাতার আনুগত্য করা যাবে না; বরং পিতা ও মাতার আনুগত্য করা যাবে শুধু ভালো কাজের ক্ষেত্রে, খারাপ কাজের ক্ষেত্রে নয়।
শাইখ ইবন বায: ফাতাওয়া ইসলামীয়া ( فتاوى إسلامية ): ৪/২২৯