১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
প্রবাসী ছাত্রের জুম‘আর সালাত ত্যাগ করা
প্রশ্ন: প্রশ্নকারী বলে যে, সে যুক্তরাষ্ট্রে প্রবাসী ছাত্র, তাদের কাছে মাসজিদ নেই এবং সে দুই বছর ধরে জুম‘আর সালাত কি জিনিস জানে না। সুতরাং তার হুকুম কী হবে?
উত্তর: লেখাপড়ার উদ্দেশ্যে কোনো দেশে প্রেরিত ছাত্রের জন্য বিধান স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির বিধানের মত, তার ওপর জুম‘আর সালাত আবশ্যক হবে, যখন সে এক দল স্থায়ী বাসিন্দাকে পাবে। সুতরাং যখন তোমরা সংখ্যায় তিনজন বা তার অধিক হও, তখন তোমরা জুম‘আর সালাত আদায় কর ঘরে অথবা বাগানে অথবা এগুলো ভিন্ন অন্য কোনো জায়গায়; তোমাদের কেউ আযান দিবে এবং তোমাদের উদ্দেশ্যে খুতবা (ভাষণ) প্রদান ও তোমাদের ইমামতি করবে তোমাদের মাঝে যিনি সবচেয়ে ভালো তিলাওয়াত করতে পারে। কেননা আল্লাহ তা‘আলা বলেন,
﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٩ ﴾ [ الجمعة : ٩ ]
হে ঈমানদারগণ! জুমু‘আর দিনে যখন সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। [সূরা আল-জুমু‘আ, আয়াত: ৯। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম‘আর সালাতের ক্ষেত্রে মুসল্লির সংখ্যা কত হতে হবে, এমন কোনো নির্দিষ্ট সংখ্যার শর্ত করেন নি; কিন্তু তাঁর সুন্নাহ ও আলেমদের ইজমা থেকে জানা যায় যে, জামা‘আত ছাড়া জুমু‘আর সালাত আদায় করা যায় না, আর জুমু‘আর সালাত আদায় করা দুইয়ের অধিক স্থায়ী বাসিন্দা এবং সাধারণ মুসলিমদের জন্য প্রযোজ্য।
স্থায়ী ফাতওয়া বোর্ড
ফাতওয়ায়ে ইসলামীয়া ( فتاوى إسلامية ): ১/৪১৬
(ঈষৎ পরিবর্তিত)