hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

আবাসিক ছাত্রদের জামা‘আতে সালাত আদায় করা থেকে পিছিয়ে থাকা

প্রশ্ন: আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ যোহরের সালাতকে বিলম্বে আদায় করি, তবে আমরা নিয়মিত জামা‘আতসহ সালাত আদায় করি; কিন্তু যোহরের সালাতকে আমরা নিয়মিতভাবে মূল (প্রথম) জামা‘আতের পরে আদায় করি। সুতরাং নিয়মিতভাবে এটা করা জায়েয (বৈধ) কিনা?

উত্তর: প্রকৃত মাসজিদে এই ধরনের জামা‘আতে সালাত আদায়ের পক্ষে আমি মত দেই না। কারণ, এর অর্থ হলো নিয়মিতভাবে তোমাদের কর্তৃক একটি জামা‘আতের পর অপর আরেকটি জামা‘আত কায়েম করা; বরং তোমরা তোমাদের আবাসিক হলে এক সঙ্গে সালাত আদায় কর এবং মাসজিদকে তার মুসল্লিদের জন্য একাকি সালাত আদায়ের সুযোগ করে দাও।

শাইখ ইবন ‘উসাইমীন

লিকাউল বাবিল মাফতুহ ( لقاء الباب المفتوح ): ৮/২৯