১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
ছবি সংবলিত ম্যাগাজিন ও সময়িকী সংরক্ষণ
প্রশ্ন: আমি উচ্চ মাধ্যমিক স্তরের একজন ছাত্র; আমার শখ হলো পড়াশুনা ও তথ্য অনুসন্ধান করা, যা আমাকে অনেক ইসলামী, সাংস্কৃতিক ও সামরিক ম্যাগাজিন অধ্যয়নের দিকে ধাবিত করে, কিন্তু এসব ম্যাগাজিনের কিছু কিছু, বরং অধিকাংশের মধ্যেই মানুষের ছবি রয়েছে, অথচ আমি আমার ব্যক্তিগত লাইব্রেরিতে ম্যাগাজিনসমূহ সংরক্ষণ করি এবং এগুলোর মধ্যে ছবিসমূহ বিদ্যমান থাকে, আর চিত্র শিল্পীদের ব্যাপারে যা বলা হয়েছে এবং যেই ঘরে কুকুর ও ছবি রয়েছে, সেই ঘরে ফিরশতা প্রবেশ না করার ব্যাপারে যা বলা হয়েছে, আমরা হাদীসে নববী থেকে তা জানতে পেরেছি ...। আমি এই মাসআলাটির বিস্তারিত ব্যাখ্যা কামনা করছি, যাতে তার অস্পষ্টতা স্পষ্ট হয় এবং তা পরিপূর্ণ আলোচনা বিশিষ্ট হয়?
উত্তর: উপকারী বইপত্র, পত্রপত্রিকা ও ম্যাগাজিন সংরক্ষণে কোনো প্রকার বাধা বা নিষেধ নেই, যদিও তাতে কোনো প্রকার ছবি বিদ্যমান থাকুক; কিন্তু যদি ছবিসমূহ নারীর হয়, তবে তা মুছে দেওয়া বা বিলুপ্ত করা আবশ্যক (ওয়াজিব), আর যদি তা পুরুষের ছবি হয়, তবে এই বিষয়ে বর্ণিত বিশুদ্ধ হাদীসের ওপর আমল করে ঐ ছবির মাথা বিলুপ্ত বা ঢেকে দিলেই যথেষ্ট হবে।
শাইখ ইবন বায
ফাতাওয়া ইসলামীয়া ( فتاوى إسلامية ): ৪/৩৩২