১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৫
প্রবাসী ছাত্রদের পক্ষ থেকে কুরবানী
প্রশ্ন: যে প্রবাসী ছাত্র তার পরিবারের (পিতা-মাতা ও ভাই-বোনের) ব্যয়ভার বহন করে, তারা (পরিবার) তার পক্ষ থেকে তাদের দেশে কুরবানি করলে তা যথেষ্ট হবে কিনা? অনুরূপভাবে বিবাহিত ছাত্র, কিন্তু তার সাথে তার পরিবার নেই ... সে কি এখানে কুরবানি করবে, নাকি তার পরিবারের পক্ষ থেকে তাদের দেশে কুরবানি করবে ...?
উত্তর: কুরবানি দাতার দেশে এবং তার বাড়িতেই কুরবানির পশু জবাই করা হবে। অতঃপর সে এবং তার পরিবার-পরিজন তার থেকে খাবে, আর তা থেকে সে তার প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদেরকে হাদিয়া (উপহার) দিবে এবং গরীবদেরকে দান করবে। আর যখন তার পরিবার-পরিজন অন্য দেশে অবস্থান করবে, তবে অবশ্যই তার পক্ষ থেকে ও তাদের পক্ষ থেকে কুরবানির পশু তার দেশে এবং তার বাড়িতেই জবাই করা হবে, যদিও সে ভিন্ন দেশে অবস্থান করে।
শাইখ আল-ফাওযান
ফাতওয়া ( الفتاوى ): ২/৯