১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৯
অধ্যয়নের অজুহাতে দুই সালাত একত্র করে আদায় করা
প্রশ্ন: আমাদের জন্য দুই সালাত একত্র করে আদায় করা বৈধ হবে কিনা, যখন আমরা পড়ালেখার জন্য বরাদ্দ করা সময়ের ভেড়াজালে আবদ্ধ হয়ে শহরে এমনভাবে বসবাস করি, তার থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে কোনো প্রকার সফর, বৃষ্টি ও অসুস্থতা ছাড়াই দুই সালাত একত্রে আদায় করছেন? নাকি আমাদের ওপর ক্লাশ পরিত্যাগ করা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে বেরিয়ে আসা আবশ্যক?
উত্তর: তোমার ওপর আবশ্যক হলো সময়মত পাঁচবার ফরয সালাতসমূহ আদায় করা, আর অধ্যয়নের বিষয়টি তোমার এমন ওযর হিসেবে বিবেচিত হবে না, যার কারণে তোমাকে যে কোনো সালাতকে তার ঐ সময় থেকে বিলম্বিত করে আদায় করার সুযোগ দেওয়া যেতে পারে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আর যে হাদীসটির প্রতি আমি ইঙ্গিত করেছি, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল, যা তাঁর পরবর্তী প্রজন্মের মাঝে ধারাবাহিকভাবে চলে আসছে। সুতরাং তোমার ওপর আবশ্যকীয় কর্তব্য হলো, তুমি তোমার পড়ালেখা ও সময়মত সালাত আদায় করার মাঝে সমন্বয় সাধন করবে।
স্থায়ী ফাতওয়া বোর্ড
ফাতওয়ায়ে ইসলামীয়া ( فتاوى إسلامية ): ১/৪০১