hadith book logo

ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

ছাত্রদের বাক্সে জমাকৃত টাকা-পয়সার যাকাত

প্রশ্ন: বাদশা সা‘ঊদ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদের একটি তহবিল আছে, আর তা হলো বিশ্ববিদ্যালয় থেকে অর্থ সরবরাহ ও ছাত্রদের বৃত্তির টাকা থেকে একটি ক্ষুদ্র অংশ সংগ্রহের দ্বারা পরিচালিত একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই বাক্সের (তহবিলের) মধ্যে দরিদ্র ছাত্রদের সহযোগিতা করা হয়। এই বাক্সের (তহবিলের) মধ্যে জমাকৃত নিসাব পরিমাণ সম্পদের যাকাত দেওয়া লাগবে কিনা?

উত্তর: উল্লেখিত বাক্সের (তহবিলের) সম্পদ এবং তার অনুরূপ কোনো সম্পদের মধ্যে যাকাত নেই। কারণ, তা এমন সম্পদ, যার কোনো নির্দিষ্ট মালিক নেই; বরং তা হলো ভালো কাজে দানকৃত অপরাপর সকল ওয়াক্‌ফ সম্পদের মতো।

শাইখ ইবন বায

ফাতওয়ায়ে ইসলামীয়া ( فتاوى إسلامية ): ২/৮৬