১
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া
লেখকঃ মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭১
আলেমদের প্রতি সাধারণ মানুষের কর্তব্য
প্রশ্ন: আলেমদের প্রতি সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের প্রতি আলেমদের দায়িত্ব ও কর্তব্য কী?
উত্তর: সাধারণ মানুষের জন্য তাদের আলেমদের প্রতি কর্তব্য হলো, তারা তাদেরকে সম্মান করবে এবং তাদের নিকট থেকে উপকৃত হবে, যেমনিভাবে আলেমদের ওপর আবশ্যকীয় করণীয় হলো, তারা তা‘আলার তাকওয়া অবলম্বন করবে এবং তারা হবে সমাজের জন্য উত্তম আদর্শ, আর তাদের আরও করণীয় হলো, তারা জ্ঞানকে ছড়িয়ে দেবে, জনগণকে আল্লাহ তা‘আলার দিকে ডাকবে এবং শাসকশ্রেণী ও প্রজাদেরকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«الدِّينُ النَّصِيحَةُ قُلْنَا لِمَنْ يا رسول الله؟ قَالَ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ» .
“দীন হচ্ছে (জনগণের) কল্যাণ কামনা করা। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! কার জন্য? তিনি বললেন: আল্লাহ, তাঁর কিতাব, তাঁর রাসূল, মুসলিম নেতৃবৃন্দ ও সমস্ত মুসলিমের জন্য।” [হাদীসটি ইমাম মুসলিম, আহমদ, আবু দাউদ ও নাসাঈ রহ. বর্ণনা করেন। তাছাড়া ইমাম তিরমিযী ও নাসাঈ রহ. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এবং ইমাম আহমদ আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন।]
শাইখ আল-ফাওযান
ফাতাওয়া ( الفتاوى ): ২/১৪৪