hadith book logo

ইসলামের উপর ৪০টি অভিযোগ এবং তার প্রমাণ ভিত্তিক জবাব

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

প্রশ্ন-১৩. মুসলমানগণ প্রাণীদের জালেমি পদ্ধতিতে হত্যা করে কেন?

উত্তর : যবেহ করার পদ্ধতি, যেভাবে মুসলমানগণ প্রাণীদের জবাই করে অধিকাংশ অমুসলিমের নিকট সমালোচনার বিষয়। যদি নিচের বিষয়গুলো জানা যায় তাহলে বুঝা যাবে যে, জবাই করার পদ্ধতি নিঃসন্দেহে দয়াশীল ও বৈজ্ঞানিক দিক দিয়েও উত্তম পদ্ধতি। ইসলামি পদ্ধতিতে প্রাণীদের হত্যা করার সময় নিম্নলিখিত কিছু শর্তাবলির দিকে খেয়াল রাখতে হয়প্রাণীদের তীক্ষ্ণ ধারালো চাকু অথবা ছুরি দিয়ে জবাই করা। তীক্ষভাবে জবাই করতে হবে যাতে প্রাণীর কষ্ট সবচেয়ে কম হয়।

ইসলামের উপর ৪০টি অভিযোগ এবং তার প্রমাণ ভিত্তিক জবাব ১৯৩ যবেহ' শব্দটি আরবি। যার অর্থ রক্ত প্রবাহিত করা। প্রাণীদের জবাই করার সময় এদের গলা, শ্বাসনালী এবং ঘাড়ের মধ্যে পাওয়া যাওয়া রক্তনালী কেটে এদের হত্যা করতে হবে। প্রাণীদের মাথা পৃথক করার পূর্বে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ সকল রক্ত বের করা উচিত। রক্ত বের করার কারণ এই যে, জীবাণুগুলো খুব দ্রুত রক্তের মধ্যে প্রতিপালিত হয়। হারাম মগজ না কাটা উচিত কেননা এরূপ করলে হার্টের দিকে প্রবাহিত রগগুলো কাটাতে হার্টের রগ বাধাগ্রস্ত হয় এবং এরূপ করাতে রক্তনালীর মধ্যে জমে যায়। রক্ত বহু প্রকারের জীবাণু ব্যাকটেরিয়া এবং টক্সিনের স্থানান্তর করার মাধ্যম।

এ সকল কারণে ইসলামি পদ্ধতিতে জবাই করা অধিকতর নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। এবং যেহেতু রক্তের মধ্যে সকল প্রকারের জীবাণু পাওয়া যায় এজন্য বেশির চেয়ে বেশি রক্ত প্রবাহিত হওয়া প্রয়োজন। ইসলামি পদ্ধতিতে জবাই করা গোশত বেশি। সময় পর্যন্ত তাজা থাকে, কারণ প্রাণীর রক্ত শরীরের মধ্যদিয়ে বের হয়ে যায় এবং তীক্ষ্ণতার সাথে কাটার কারণে নার্ভ এর নিকট রক্ত প্রবাহিত হয় যা ব্যথার অনুভূতি সৃষ্টি করে এবং প্রাণী ব্যথা অনুভব করে না। যবেহ করার জন্য প্রাণী যে, তড়পাতে থাকে এবং পা ছুটোছুটি করে তা ব্যথার জন্য নয় বরং রক্ত কমে যাওয়ার কারণে। এ ছোটাছুটিতে রক্ত শরীর থেকে বের হবার ব্যাপারেও সহযোগিতা হয়ে থাকে।