hadith book logo

ইসলামের উপর ৪০টি অভিযোগ এবং তার প্রমাণ ভিত্তিক জবাব

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

প্রশ্ন-৩৮. কুরআনে একথা বলা হয়েছে যে, মারইয়াম আলাইহি সাল্লাম হারুন আলাইহি সাল্লাম এর বোন ছিলেন। মুহাম্মদ (সাঃ) যাদের দিয়ে কুরআন লিখিয়েছিলেন (নাউযুবিল্লাহ) একথা জানতো না যে, হারুন আলাইহি সাল্লাম-এর বোন মারইয়াম আলাইহি সাল্লাম ঈসা মসীহ-এর মাতা Mary থেকে ভিন্ন মহিলা ছিলেন। এবং এ দুজনের মধ্যে প্রায় ১০০০ (এক হাজার বছরের ব্যবধান ছিল।

উত্তর : আল-কুরআনের ১৯ নং সূরা মারইয়ামের ২৭ ও ২৮ নং আয়াতে বলা হয়েছে

অর্থ : অতঃপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো, লোকেরা বলল। হে মারইয়াম! তুমি তো সত্যিই এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন! তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, তোমার মাতাও তো কোনো খারাপ মহিলা ছিল না।

খ্রিস্টীয় মসীহ একথা বলছে যে, মুহাম্মদ (সাঃ) -এর ঈসা মসীহ-এর মাতা মেরী ও হারুনের বোন মারইয়ামের মধ্যে পার্থক্যের জ্ঞান ছিল না। অথচ দুজনের মধ্যে ১০০০ (এক হাজার বছরের ব্যবধান। কিন্তু সে জানে না যে, আরবিতে এর অর্থ বংশধরও হয়, এজন্য লোকেরা মারইয়ামকে হারুনের : (বংশধর) বলে।

এর দ্বারা উদ্দেশ্য হারুন আলাইহি সাল্লাম-এর বংশধর। বাইবেলে ‘বেটা’ শব্দটাও বংশধরের অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন মথির ইঞ্জিল প্রথম অধ্যায়ের প্রথম বাক্যে রয়েছেঈসা মসীহ দাউদের বেটা (বংশধর)। লুক-এর ইঞ্জিল-এর ৩য় অধ্যায়ের ২৩ নং শ্লোকে বলা হয়েছেযখন ইচ্ছা স্বয়ং শিক্ষা দিতে লাগলো, ঐ সময়ে তিনি ৩০ বছরের ছিলেন এবং ইউসুফের বেটা (বংশধর) ছিলেন। এক ব্যক্তির দুজন পিতা হতে পারেন না। এজন্য যখন একথা বলা হয় যে, ঈসা মসীহ দাউদ আলাইহি সাল্লাম-এর বেটা ছিলেন তখন এর অর্থ হবে, মসীহ আলাইহি সাল্লাম দাউদ আলাইহি সাল্লাম-এর বংশধরদের অন্তর্ভুক্ত ছিলেন। বেটা দ্বারা বংশধর উদ্দেশ্য। এ ভিত্তির ওপরে আল কুরআনের ১৯ নং সূরা মারইয়ামের ২৮ নং আয়াতের ওপর অভিযোগ

সম্পূর্ণ মূল্যহীন। কেননা এখানে বর্ণনা করা হয়েছে (হারুনের বোন) এর দ্বারা উদ্দেশ্য হারুনের বোন নয় বরং এর দ্বারা উদ্দেশ্য মারইয়াম আলাইহি সাল্লাম এর মাতা যিনি হারুন আলাইহি সাল্লাম-এর আওলাদ অর্থাৎ তার বংশধরদের মধ্যে ছিলেন।