hadith book logo

ইসলামের উপর ৪০টি অভিযোগ এবং তার প্রমাণ ভিত্তিক জবাব

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

প্রশ্ন-১৮. অমুসলিমদের কাফির বলা কি গালি নয়?

উত্তর : কাফির তাকে বলে, যে অস্বীকার করে বা মিথ্যা মনে করে। এ শব্দ: থেকে এসেছে, যার অর্থ মিথ্যারোপ করা বা গোপন করা, ঢেকে দেয়া। ইসলামের মতে কাফির’ তাকে বলা হয়, যে ইসলামের শিক্ষা এবং তার সত্যতাকে গোপন করে অথবা তাকে মিথ্যা মনে করে এবং যে ব্যক্তি ইসলামকে অস্বীকার করে। যদি কেউ অমুসলিম, নিজেকে অমুসলিম অথবা কাফির বলাকে গালি মনে করে, এর উদ্দেশ্য একই।

এটা তার ভুল। তার উচিত ইসলাম এবং এর পরিভাষাগুলো বুঝে নেয়া। যতক্ষণ পর্যন্ত বুঝে না নিবে ততক্ষণ পর্যন্ত একে গালি মনে না করা। কাফির’ গালি নয়। বরং মুসলমান এবং অন্য ধর্মের মধ্যে পরিভাষাগত পার্থক্য। এ শব্দের মধ্যে অপমান বা এ ধরনের কোনো নিচুতার বিষয় নেই। একে গালি মনে করা কম জ্ঞান ও কম বুঝের চিহ্ন।